
জেএনএফ ওয়েব ডেস্ক :-কোভিড বিধি মেনে দর্শক শুন্য ইসলামপুর হাই স্কুলের মাঠে মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুনীল চন্দ্র সাহা স্মৃতি চ্যাম্পিয়ন ও হরেরাম ঝা স্মৃতি রানার্স আপ ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্টের সোমবার শুভ উদ্বোধন হয়। সংস্থার দলীয় পতাকা উত্তোলন করে টুর্নামেন্টের শুভ সূচনা করেন মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি সপ্তর্ষি নাগ। এদিনের উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন সংস্থার কার্যকারী সভাপতি দেবাশীষ চক্রবর্তী, সহ সভাপতি সত্যেন দাস, সম্পাদক রাজকুমার পাল সহ সংস্থার কর্মকর্তারা। এছাড়াও এদিন প্রয়াত সুনীল চন্দ্র সাহার বড় ছেলে তপন সাহা এবং প্রয়াত হরেরাম ঝায়ের ছেলে আনন্দ ঝা উপস্থিত ছিলেন। মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্টে মহকুমার আটটি দল অংশ নিয়েছে। আদিবাসী স্পোর্টিং ক্লাব বনাম পাগলিগছ নবশক্তি সংঘ এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। ৫-২ গোলের ব্যবধানে নবশক্তি সংঘকে পরাজিত করে আদিবাসী স্পোর্টিং ক্লাব। আদিবাসী স্পোর্টিং ক্লাবের পক্ষে অমর কিসকু হ্যাটট্রিক করেন এবং
সঞ্জু হেমরম ও নরেন হেমরম একটি করে গোল করেন। অন্যদিকে নবশক্তি সংঘের রাজু বর্মন ও আয়ুস মন্ডল একটি করে গোল করেন। আগামী কালের খেলায় মুখোমুখি হতে চলেছে অগ্নিবীণা ক্লাব বনাম ইসলামপুর পুলিশ জেলা দল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…