
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাড়দার বিখ্যাত জিলিপিতে এবার গেরুয়া রঙ! বিনপুরের হাড়দায় লক্ষীপুজোর বিশেষত্ব হচ্ছে লক্ষী-সরস্বতীর যুগল আরাধনা। যা দেখতে দূর-দুরান্তের প্রচুর মানুষ ভিড় জমায়। এমনকি হাড়দার প্রবাসীরাও লক্ষীপুজো উপলক্ষে বাড়ি ফেরেন। আর পুজো উপলক্ষে গ্রামে একটাই জিলিপি দোকান বসে। যা নিলামের মাধ্যমে জিলিপি দোকানের মালিকানা পায়। এবারের জিলিপি দোকানের নিলামে ডাক পেয়েছেন বিজেপির হাড়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা মণ্ডলের স্বামী তথা বিজেপির নেতা রাজেশ মণ্ডল।
এবারে নিলামে দর উঠেছিল ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা। এখানের জিলিপির বৈশিষ্ট্য হল চাল ও বিউলি ডালের উপাদান। এবারে জিলিপি বিক্রির জন্য ব্যাগ তৈরি করা হয়েছে। এমনকি জিলিপি কেনার পর খদ্দেরদেরকে সেই ব্যাগে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ব্যাগের রঙ গেরুয়া। সেখানে রাজেশ মণ্ডলের নাম এবং জনসংযোগের জন্য ফোন নম্বরও দেওয়া রয়েছে। তাই প্রশ্নটাই থেকে যাচ্ছে এবার কি গেরুয়ার রঙ লাগলো জিলিপিতে…!
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…