
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ফের অর্থনীতিতে নোবেল এল বাঙালির দখলে৷ অমর্ত্য সেনের পরে নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ উল্লেখযোগ্য বিষয় হল, অর্থনীতিতে অভিজিৎবাবুর স্ত্রীও নোবেল পুরস্কার পেতে চলেছেন৷ অর্থনীতিতে আজ মোট তিনজনের নাম ঘোষণা করেছে নোবেল পুরস্কারে জন্য ঘোষণা করেছে নোবেল কমিটি৷ তার মধ্যে অভিজিৎ বাবু ও তাঁর স্ত্রী এসথার ডুফলো তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। ২০১৯ সালে অর্থনীতি এবার নোবেল পেতে চলেছেন অভিজিৎবাবু-সহ এসথার ডুফলো ও মাইকেল কার্মার৷
আজ অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে৷ বিশ্বব্যাপী দারিদ্র্য মুক্তি ঘটাতে তাঁর পরীক্ষামূলক পদ্ধতির জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি৷ জানা গিয়েছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র বলে জানা গিয়েছে৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে গবেষণার কাজে তিনি মার্কিন দেশে পাড়ি দেন৷ আদ্যোপান্ত বাঙালি, ঝরঝরে বাংলা বলতে পারা অভিজিতবাবুর সাফল্যে আজ গোটা দেশ গর্বিত করেছে বলে মনে করছে পর্যবেক্ষ মহল৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…