জেএনএফ ওয়েব ডেস্ক : হাতির হানা নিত্য লেগেই রয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকায়। সোমবার গভীর রাতে দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি লোকালয়ে ঢুকে একটি পাঁকা বাড়ি ক্ষতিগ্রস্ত করে বলে খবর। জানা গিয়েছে, এদিন রাত প্রায় এগারোটা নাগাদ সংশ্লিষ্ট এলাকার দক্ষিণ দেওগাঁয়ে বলরাম দেবনাথের একটি পাকা ঘরে হানা দেয় হাতি। হানা দিয়ে ইটের দেওয়াল ভেঙে ঘরে মজুত করে রাখা আলু খেয়ে ফেলে। ক্ষতিগ্রস্ত করে সেই পাঁকা ঘরের দেওয়াল থেকে টিনের চালা। এদিন ক্ষতিগ্রস্ত বলরাম দেবনাথ জানান, “রাত প্রায় এগারোটা নাগাদ হাতি হানা দিয়ে ভেঙে তছনছ করে দেয় একটি পাঁকা ঘর।” বনদপ্তর সূত্রে খবর, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…