জেএনএফ ওয়েব ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনার কবলে ম্যাজিক ও ক্যান্টার। দুর্ঘটনার ফলে মৃত এক, গুরুতর জখম এক। ঘটনাটি ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা নাগাদ একজন পুরুষ ও মহিলা ম্যাজিক গাড়িতে জটেশ্বর বাজারে সবজি কিনতে যাচ্ছিল, অপরদিকে ফালাকাটা থেকে বীরপাড়া মুখে একটি বড় গাড়ি যাওয়ার পথে দলগাও চা বাগান এলাকায় উভয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে ছোট গাড়িতে থাকা এক মহিলার মৃত্যু হয় এবং ছোট গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে শিলিগুড়ি রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুটি গাড়ি উদ্ধার করে জটেশ্বর ফাঁড়িতে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।বড়ো গাড়ির চালক পলাতক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…