
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ: জঙ্গলের রেসিডেন্ট হাতির অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন ঝাড়গ্রাম, লোধাশুলি ও মানিকপাড়া রেঞ্জ এলাকার বাসিন্দারা।
রবিবার ভোররাত থেকে হাতিটি হামলা চালাতে শুরু করে। লোধাশুলি অঞ্চলের ডালকাটি গ্রামে রাত তিনটা ডালকাটি লোধাপাড়া প্রাথমিক স্কুলের দরজা ভেঙে মিড ডে মিলের চাল খেয়ে নেয়। ডালকাটির চুনারাম মাহাতোর ভুষিমাল দোকানের দরজা ভেঙে চাল, আলু, আটা খেয়ে ও ছড়িয়ে নষ্ট করে। ভোর চারটা নাগাদ লোধাশুলি মার্কেটের মানস মাহাতর ভুষি মাল দোকানের শাটার ভেঙে আলু ও গুড় খেয়ে নেয়। দোকানের জিনিসপত্র ছড়িয়ে ভেঙে নষ্ট করে হাতিটি। গ্রামবাসী ও বন দপ্তরের লোকজন হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছেন। বার বার হাতির এমন হামলার ঘটনায় গ্রামবাসীর মধ্যে ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বন দপ্তর নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…