চাঁদের বুকে খোঁজ মিলল বিক্রমের, ইসরোর হাতে এল ছবি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অবশেষে বিক্রমের সন্ধান পেল ইসরো৷ তবে বিক্রমের ক্ষতি হয়েছে বলে ধরা পড়েছে ছবিতে৷ বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসরো৷অরবিটারের পাঠানো ছবিতে হদিস মিলেছে বিক্রমের৷ অরবিটারের পাঠানো ছবিতে হদিস মিলেছে বলে খবর৷ তবে বিক্রমের সঙ্গে এখনি যোগাযোগ স্থাপন করা সম্ভব নয়৷ বিক্রমে ক্ষতি হয়েছে ধরা পড়েছে অডিটারের তোলা ছবিতে৷ বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরো৷

শেষ ১৫ মিনিটের বিভীষিকার মধ্যে চাঁদের বুকে হারিয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র দু’কিলোমিটার আগে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধকালীন তৎপরতা খোঁজ শুরু করেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা৷ চাঁদের বুকে ভেসে চলা অরবিটারকে কাজে লাগিয়ে বিক্রমের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷

এই মুহূর্তে অরবিটার চাঁদের কক্ষপথে দ্রুত গতিতে ছুটে চলেছে৷ চাঁদের পৃষ্ঠদেশের তথ্য সরাসরি বিজ্ঞানীদের হাতে পাঠিয়ে চলেছে অরবিটার৷ এই অরবিটারের সঙ্গেই যুক্ত ছিল নিখোঁজ হয়ে যাওয়া ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য ল্যান্ডারকে সফলভাবে বিচ্ছিন করে দেয় অরবিটার৷ ল্যান্ডারকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর অরবিটার নিজের কাজ শুরু করে দিয়েছে৷ কিন্তু চাঁদের বুকে অবতরণের শেষ ১৫ মিনিটের মধ্যে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হওয়ার ঘটনায় এবার নয়া উদ্যোগে খোঁজ শুরু করে ইসরো৷ অরবিটারকে কাজে লাগিয়ে ল্যান্ডারের খোঁজ শুরু হয়৷ আর তাতেই মেলে সাফল্য৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago