Breaking
23 Apr 2026, Thu

হাঁসখোয়া চাবাগান সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ,ব্যাপক চাঞ্চল্য

শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হাঁসখোয়া চাবাগান সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। মৃত ব্যক্তির নাম বা পরিচয় পাওয়া যায়নি। যদিও নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।

Developed by