
গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের। আহত আরও ৫। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ী এলাকার রাজ্য সড়কে। সূত্রের খবর উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকা থেকে একটি মৃতদেহ নিয়ে শব দাহ করার উদ্দেশ্যে নবদ্বীপ শ্মশান রওনা দেয় গতকাল রাতে। না যায় গতকাল রাত বারোটা নাগাদ যখন নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ী এলাকা দিয়ে ওই ম্যাটাডোর টি মৃতদেহ নিয়ে আসছিল ঠিক তখন ওই এলাকায় একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়েছিল। আচমকা দাঁড়িয়ে থাকা লরি টিকে সজোরে ধাক্কা মারে ম্যাটাডোর। গাড়িটি ছিটকে সাইডে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। গভীর রাতে পথ দুর্ঘটনা হওয়ার কারণে সেভাবে কেউ তড়িঘড়ি উদ্ধার করতে আসেনি। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং হাঁসখালি থানার পুলিশ কোনরকমে তাদেরকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা ১৭জনকে মৃত বলে ঘোষণা করে। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। স্থানীয়দের দাবি ঘন কুয়াশা এবং গাড়িটি গতিবেগ অতিরিক্ত থাকার কারণে এই দুর্ঘটনা। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…