মৃতের সংখ্যা ১৭ থেকে ১৮, দুর্ঘটনার কারণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন!

ঘন কুয়াশা, অত্যাধিক গতি নাকি মদ্যপ অবস্থায় ড্রাইভার ? মর্মান্তিক পথো দুর্ঘটনার কারণ নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ১৭ থেকে ১৮। গতকাল গভীর রাতে নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকার রাজ্য সড়কে একটি পাথরবোঝাই লরির সঙ্গে ৪০৭ ম্যাটাডোর এর সরাসরি সংঘর্ষ ঘটে। জানা যায় উত্তর 24 পরগনা বাগদা থানার পার মদনপুর এলাকার একটি বয়স্ক মৃতদেহ নিয়ে প্রায় ৩০ জনেরও বেশি শ্মশান যাত্রী নবদ্বীপ শ্মশান এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ওই ৪০৭ গাড়িটিতে পুরুষের সঙ্গে মহিলা এবং শিশু ছিল বলে জানা যায়। গতকাল গভীর রাতে হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় একটি পাথর বোঝাই লরি সঙ্গে সরাসরি ধাক্কা মারে ওই ৪০৭ গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একাধিক শ্মশান যাত্রীরা। প্রাথমিকভাবে যারা বেঁচে ছিলেন তারাই উদ্ধারকাজ শুরু করে। গভীররাত হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা অনেক পরে ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি থানার পুলিশ। তাদের প্রত্যেকের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও নতুন করে আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ মৃতের সংখ্যা বেড়ে ১৮। স্থানীয় বাসিন্দাদের দাবি গাড়ির গতি বেগ অনেক বেশি থাকার কারণে এবং কুয়াশা পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রানাঘাট থানার এসডিপিও দীপক অধিকারী বলেন এখনো দুর্ঘটনার কারণ নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে আদেও গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তানিয় তদন্ত করছি আমরা।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago