
ফের একবার বড়সড় সাফল্য পেল বনদপ্তর। রবিবার ভোরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওদলাবাড়ি বাইপাস এলাকায় অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জার সঞ্জয় দত্তের নেতত্বের বনকর্মীরা। এরপর সেখান থেকে হরিণের ছাল ও প্যাঙ্গোলিনের আঁশ একজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতের নাম বিষ্ণু জৈন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পায় আসামের তেজপুর থেকে তিন ব্যাক্তি একটি ছোট গাড়িতে করে হরিণের ছাল ও প্যাঙ্গোলিনের আঁশ নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরপরেই রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা ক্রেতা সেজে ওদলাবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় ঘাঁটি গড়ে।পাচারকারীরা বুঝতে পেরে দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে বনকর্মীরা। এবং উদ্ধার হয় ১৫৫ সেন্টিমিটার হরিণের ছাল ও ২কিলো ১০০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ। রবিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বনদপ্তর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…