কোচবিহার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বুথ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

কোচবিহার পুরসভা এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ডের বুথ সভাপতি এবং যুব মর্চার সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। আজ কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।জানা যায়, এদিন কোচবিহার পুসসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ১৮৮ নং বুথের সভাপতি মুন্না রজক, ২০ নম্বর ওয়ার্ডের ২৪৪ নং বুথের সভাপতি ববি ছেত্রী, বিনীতা থাপা, অনিতা দাস, ১৯ নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ শহর মন্ডলের সহ-সভাপতি জয়ন্ত শীল, বিজেপির সহ শক্তি প্রমুখ সঞ্জীব রায়, যুব মোর্চার ওয়ার্ডের নেতৃত্ব বিকাশ রায়, কিংশুক দাস, দীপক রায় সহ শতাধিক বিজেপি কর্মীসমর্থকেরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এদিনের এই যোগদান প্রসঙ্গে কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ২১ এর নির্বাচনের পর যে ভাবে বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন তাতে আগামী দিনে বিজেপি নামক দল টাই থাকবে না। পুরসভা নির্বাচনের আগে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি যেভাবে ভেঙে যাচ্ছে তাতে আগামী দিনে আর থাকবে না। পুরসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ক্ষেত্রে সত্যই আশাবাদী।
যোগদানের পর ১৯ নম্বর ওয়ার্ডের ১৮৮ নং বুথ বিজেপি সভাপতি মুন্না রজক বলেন, ‘বিজেপি দলে কোন কাজ পাইনি। কোন সন্মান পাইনি। তাই আজ তৃণমূলে যোগদান করলাম।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago