স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল নবদ্বীপে

জেএনএফ ওয়েব ডেস্ক : স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল নবদ্বীপে।
দুঃস্থ অসহায় মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছে দিয়ে স্বাস্থ্যপরিসেবা পাইয়ে দেওয়ার লক্ষ্যে নদীয়ার নবদ্বীপ হিউম্যানিটি পরিবার নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের অভ্যন্তরে শুরু হলো টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা।রাত-বিরাতে কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে বিরূপ পরিস্থিতির শিকার হতে হয় রোগীর পরিবার পরিজনদের। পাশাপাশি বিপদগ্রস্ত অসুস্থ ব্যক্তির পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে অতিরিক্ত অ্যাম্বুলেন্স ভাড়া দাবী করে থাকেন কতিপয় অসাধু অ্যাম্বুলেন্স ও টোটো চালক। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্ত অসুস্থ ব্যক্তির পরিবারের লোকজনদের।প্রসঙ্গত কিছুদিন আগে পরিচিত এক অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে গিয়ে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয় হিউম্যানিটি পরিবার সংগঠনের কয়েকজন সদস্যকে। এরপরই ভয়াবহ এই করোনা মহামারী পরিস্থিতিতে সাধারণ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে রাত্রিকালীন অ্যাম্বুলেন্স টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত নেয় সংগঠনের সদস্যরা। এরপর তাদের এই মানবিক উদ্যোগের বিষয়টি জানতে পেরে সংগঠনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গোপেশ্বর চৌধুরী নামের এক ব্যক্তি।হিউম্যানিটি পরিবারের উদ্যোগে গোপেশ্বর বাবুর সহযোগিতায় যৌথ উদ্যোগে নবদ্বীপ শহরের বুকে সর্বপ্রথম এই শুরু হয় রাত্রিকালীন বিনামূল্যে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা। নতুনত্ব এই টোটো এম্বুলেন্সে রোগীদের সুবিধার্থে থাকছে অক্সিজেন,পিসিই কিট সহ অক্সিমিটার ও পানীয় জলের সুবিধা।আপাতত রাত দশটা টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে সংগঠন সূত্রে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে সংগঠনের পক্ষ থেকে 8653334382/8016434863 দুটি হেল্প নাম্বার চালু করা হয়েছে। যা রাত দশটা টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই নাম্বারে ফোন করলে সেই স্থানে পৌঁছে যাবে সংগঠনের সদস্যরা। হিউম্যানিটি পরিবারের এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি আপামোর নবদ্বীপবাসী।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago