জেএনএফ ওয়েব ডেস্ক : বিষ খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পড়ুয়ার, ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় জিয়াকুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় খুকুমণি রাজুয়ার(১৭) এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল পরিবারে মা আর দাদা ছাড়া আর কেউ নেই। দাদা কর্মসূত্রে বাইরে থাকতেন শনিবার বিকেল নাগাদ দাদা হঠাৎই খবর পাই বোন চাষের জমিতে ব্যবহার করা বিষ খেয়েছে। দাদা তড়িঘড়ি বাড়িতে এসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কয়েক ঘণ্টা বাদেই চিকিৎসকেরা খুকুমণি রাজুয়ার কে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর পেয়ে হতবাক হয়ে পড়ে গোটা পরিবার এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, রবিবার ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় মাধ্যমিক পরীক্ষার্থী খুকুমণি রাজুয়ার এর মৃতদেহ। তবে এই আত্মহত্যার কারণ নিয়ে কিছুই বুঝতে পারছেনা পরিবার, দীর্ঘ লকডাউন এর কারণে স্কুল বন্ধ থাকায় মানসিক অবসাদে এই আত্মঘাতী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য কিছুই অনুমান করতে পারছে না পরিবার।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…