
পূর্ব মেদিনীপুর:– বাগদা পার্শে ভাঙন বাঙালির রসনায় যেমন তৃপ্তি আনে , তেমনি চাষে বেশি লাভ পায় মৎস্যজীবী। পূর্ব মেদিনিপুর সহ রাজ্যে বাগদা চিংড়ির জায়গা দখল করেছে ভেনামি চিংড়ি। আর সেই চাষ কমে যাওয়া বাগদার চিংড়ি চাষের বৃদ্ধিতে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন প্রকল্প “স্বর্ণ মৎস্য যোজনা” -র অধিনে হলদিয়া ব্লকে বাগদা সহ পার্শে মাছের মিশ্রচাষ প্রকল্পের সূচনা করা হয়, শুক্রবার হলদিয়া বিডিও অফিস থেকে সাতজন মাছচাষিকে “স্বর্ণ মৎস্য যোজনা”র অধিনে পঁচিশ হাজার বাগদা ও এক হাজার মালেট অর্থাৎ পার্শে ভাঙন মাছ বিতরন করা হয়। স্বর্ণ মৎস্য যোজনার অধিন মাছচাষিদের মধ্যে যেমন রয়েছে সফি আহমেদ, আতিয়ার রহমানের মতো অভিজ্ঞ মাছ চাষির সাথে তরুন চাষি গৌতম মাজি সহ সাতজন। ইতিমধ্যে মাছ ও চিংড়ি ছাড়ার আগে মাছচাষিদের “বায়ু সঞ্চালন যন্ত্র বা এয়ারেটর মেসিন দেওয়া হয়েছে। হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন এই প্রথম হলদিয়ায় স্বর্ণ মৎস্য যোজনা” রূপায়িত হচ্ছে জেলার সহ মৎস্য অধিকর্তা (নোনাজল) তমলুকের মাধ্যমে যেখানে এই অত্যাধুনিক বিজ্ঞানসম্মত নিবিড় মাছচাষ পদ্ধতিতে বাগদা চিংড়ি ও পার্শে_ভাঙন মিশ্রচাষে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন আধুনিক মাছচাষে হলদিয়া যেমন এগিয়ে রয়েছে তেমনি নতুন নতুন প্রকল্পের মাধ্যমে মাছ চাষিদের আরো বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। মাছচাষি সফি আহমেদ বলেন, সরকারি প্রকল্প পেয়ে আমরা খুশি। তরুন মাছচাষি গৌতম মাজি বলেন সুমন স্যারের উৎসাহে মাছচাষে নতুন পেশায় এসে ছিলাম এখন সরকারি সুবিধা পাওয়ায় আর্থিক উপকার হল আরো ভালোকরে স্বাবলম্বী হতে পারব। মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে আগামীতে আরো বেশি করে এই প্রকল্প রূপায়িত হবে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…