দেশি পিস্তল, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মমতা ব্যানার্জির নির্দেশের পরেই তল্লাশি চালিয়ে দেশি রিভলভার, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের এদিন রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। নদীয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। উল্লেখ্য রামপুরহাটের ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়েই প্রকাশ্যে রাজ্য পুলিশের ডিজি কে নির্দেশ দেন আগামী ১০ দিনের মধ্যে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে পুলিশকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। গতকাল রাতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্দ্রজিৎ ঘোষ, শ্যামল সিকদার, রাজীব সেখ এবং সাবির সেখ কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল একটি কার্তুজ এবং একটি বড় সাইজের ধারালো অস্ত্র উদ্ধার হয়। পুলিশ অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তারা কোথা থেকে এই অস্ত্রটি পেয়েছিল এবং কি কারণে তাদের কাছে অস্ত্র মজুদ ছিল।ধৃতদের আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago