Breaking
24 Mar 2026, Tue

সাতসকালে ভারত বাংলাদেশ সীমান্তে এক কিশোরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :- সাতসকালে ভারত বাংলাদেশ সীমান্তে এক কিশোরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার রাত্রি থেকে সে নিখোঁজ ছিল। ঘটনা টি নদীয়ার চাপড়া সীমান্তে রানাবন্ত এলাকার।শনিবার সকালে বাড়ির কাছে একটি নয়নজুলি পাশে ওই কিশোরের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ।এরপর চাপড়া থানার খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম আশিক হালসোনা বয়স ১৯ বছর। তার পরিবারের সদস্যরা তৃণমূল কর্মী বলে জানা যায়। পরিবারের অভিযোগ তাকে গুলি করে খুন করা হয়েছে। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কি কারণেই খুন তা এখনো স্পষ্ট নয়।সমস্ত ঘটনা খতিয়ে দেখছে চাপড়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।

Developed by