সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাল ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব’। বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে ঝাড়গ্রাম জেলায় কর্মরত সাংবাদিকদের ভ্যাকসিন দেওয়া হয়। যদিও এদিন কয়েকজন সাংবাদিক উপস্থিত থাকতে পারেননি। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ‘কোভিড যোদ্ধা’ হিসেবে ঘোষণা করেন। তারপরই মুখ্যমন্ত্রী রাজ্যের কর্মরত সাংবাদিকদের কোভিড প্রতিষেধক দেওয়ার কথা জানান। তারপরেই ঝাড়গ্রাম জেলার জেলাশাসক জয়সি দাশগুপ্ত উদ্যোগী হন সাংবাদিকদের প্রতিষেধক দেওয়ার জন্য। তাঁর নির্দেশ মত ঝাড়গ্রাম জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী জেলার সাংবাদিকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এদিন প্রতিষেধক দেওয়ার সময় সর্বক্ষণ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী। প্রতিষেধক নেওয়ার পর সাংবাদিকদের শারীরিক অবস্থা কেমন আছে তার খোঁজ খবর নেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের’ সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন,”মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করেছেন। পাশাপাশি তাঁদেরকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সমস্ত সাংবাদিকরা কোভিডের টিকা পেয়ে খুশি। ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

7 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

7 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago