ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : যমালয়ে ‘জীবন্ত’ মানুষ! হ্যাঁ ঠিকই শুনছেন। না এ কোন সিনেমার গল্প কথা নয়। বাস্তবিক জীবনেই এমনই ছবি ফুটে উঠল নদিয়া জেলার কল্যাণীর কোভিড হাসপাতালে। এমনই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ‘মৃত’ কোভিড রোগীর নাম সুব্রত কর্মকার। তার নামে ডেথ সার্টিফিকেটও ইস্যু করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে তিনি জীবিত। এমনকি দিব্যি হাসপাতালের বেডে বসে রয়েছেন তিনি। ঘটনার ভুল ভাঙে ‘মৃতের’ দেহ সৎকারের জন্য আনতে গিয়ে। যা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ ডোমের! তিনি দেখেন জীবন্ত অবস্থায় হাসপাতালের বেডেই বসে আছেন রোগী। নদীয়ার ধানতলা থানার হিজলির বাসিন্দা সুব্রত কর্মকার জ্বর ও বুক ব্যাথা নিয়ে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রেফার করা হয় কল্যাণী এনএসএস কোভিড হাসপাতালে। গত বুধবার ১২ মে ভর্তি করা হয়। কোভিডের চিকিৎসা শুরু হয়। এরপর গতকাল ১৪ মে হাসপাতাল থেকে রোগীর বাড়িতে খবর দেওয়া হয় তাঁদের রোগীর মৃত্যু হয়েছে। বাবা-দাদা ও পরিজনেরা ছুটে আসেন হাসপাতালে। ছেলের শেষকৃত্যের জন্য অফিসিয়ালি কাগজ তৈরি করে পরিবারের হাতে হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। এরপর ডোম কোভিড স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ সৎকারের জন্য আনতে গিয়ে দেখেন রোগী বেডের উপর দিব্যি বসে আছেন। এহেন ঘটনায় আতঙ্কের ছাপ পরিবারের চোখে-মুখে!
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…