সরকারি জেলা হাসপাতালে বাথরুমেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা

নদীয়া কৃষ্ণনগর :- সরকারি হাসপাতালের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ মহিলা।শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা।সূত্রে খবর ফিমেল মেডিক্যাল ওয়ার্ড এ এক বৃদ্ধা মহিলা হাসপাতালের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নাম ভানুমতী সরকার বয়স 60 বছর। হাঁসখালি থানার জয়পুর এলাকার বাসিন্দা। চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধা মহিলা। আজ বাথরুমের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় রোগীর আত্মীয়রা। তারপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলেএসে ঝুলন্ত দেহ উদ্ধার করে। কি কারণে হাসপাতালের শৌচালয় এর মধ্যে আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয় । পরিবার সূত্রে খবর দীর্ঘ দিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা। সেই কারণে মানসিক অবসাদ এই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। যদিও এই ঘটনা নিয়ে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এসইউসিআই সংগঠন। তাদের দাবি চিকিৎসার গাফিলতিতে কারণেই মানসিক অবসাদে আত্মঘাতী কোলের হয়েছেন তিনি। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ। পাশাপাশি বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago