
প্রায় তিন মাসের দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে অবশেষে ঘরে ফিরলেন হুগলির সিঙ্গুরের বাসিন্দা মিলন মাঝি। গত ফেব্রুয়ারি মাসে তিনি হাওড়া থেকে যাত্রা শুরু করেছিলেন। এরপর প্রায় ২,৫০০ কিলোমিটার পায়ে হেঁটে লাদাখের খারদুংলায় পৌঁছান তিনি। সেখান থেকে প্রায় 83 দিনের দীর্ঘ যাত্রা শেষ করে তিনি রবিবার সকালে আবার হাওড়া স্টেশনে এসে পৌঁছান। তিনি বলেন, এই দীর্ঘ পায়ে হেঁটে যাত্রাপথে বিভিন্ন অভিজ্ঞতা তাঁর হয়েছে। কখনো ভালো অভিজ্ঞতা, কখনো খারাপ অভিজ্ঞতা আবার কখনো ভয়াবহ অভিজ্ঞতা সবকিছুই তিনি তার সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত শেয়ার করেছেন। তিনি সুস্থ অবস্থায় ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। রবিবার সকালে তিনি হাওড়া স্টেশনে এলে বাম যুব সংগঠনের তরফ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। হাওড়া থেকে লাদাখের খারদুংলা পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথ তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…