সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়

নদীয়া :- নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে ১৫০টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল । এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ।এ ব্যাপারে এক হকার কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই সাইকেল গুলো খুবই নিম্নমানের তাছাড়া এই সাইকেলের টায়ার টিউব ও মেরামত করতে খরচ পড়ছে ৭০০ থেকে ৮00 টাকা তাই অনেকেই বাধ্য হয়ে এই কমা সাইকেলগুলো না সারিয়ে আমাদের মত হকারদের কাছে বিক্রি করে দিচ্ছে । আমরাও এগুলো কিনে ভাংড়ির দোকানে ৫0 টাকা লাভে বিক্রি করছি ।এহেন ছবি ধরা পড়ার পর আমরা গিয়েছিলাম তৃণমূলের জেলা কমিটির সদস্য গোপাল ঘোষের কাছে । তিনি এই ধরনের ঘটনার কথা স্বীকার করে নেন । তিনি আক্ষেপের সঙ্গে জানান কিছু ব্যক্তি আছেন যাদের বাড়িতে সাইকেল আছে তাদের প্রয়োজনে লাগছে না তাই তারা সাইকেল গুলো বিক্রি করে দিচ্ছে ।এটা আমাদের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ।এটা কখনোই করা উচিত নয় তবে এ ঘটনা সত্য । তিনি আক্ষেপ করে বলেন সরকারের দেখা উচিত যাদের প্রয়োজন নেই তাদেরকে সাইকেল দেওয়া উচিত নয় । যাদের প্রয়োজন আছে বরং তাদেরকে দেয়া হোক । অন্যদিকে বিজেপির ব্লক সভাপতি প্রনব সরকার বলেন সাইকেল গুলো অতি নিম্নমানের হওয়ায় চালানোর অনুপোযোগী তাই লোকেরা বাধ্য হচ্ছেন বিক্রি করে দিতে। । সরকারের এই সবুজ সাথী প্রকল্পের সাইকেল গুলো অতি নিম্নমানের , চালানোর অনুপযোগী । সরকার যদি এতটাই দয়ালু হন তবে আমাদের অনুরোধ ওই পরিমাণ টাকা ছাত্র-ছাত্রীদের একাউন্টে দিয়ে দেয়া হোক তাহলে ছাত্রছাত্রীরা ভালো সাইকেল কিনে নিতে পারবে । না হলে এই ভাওতা দিয়ে বেশিদিন মানুষের মন জয় করা যাবে না

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago