
অনেকদিন থেকেই নবদ্বীপ মুখ্য ডাকঘরে গঙ্গোত্রী ও ঋষিকেশের গঙ্গাজল বোতলবন্দি করে ত্রিশ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র নবদ্বীপ শাখার পক্ষ থেকে নবদ্বীপ মুখ্য ডাকঘরের মাধ্যমে একটি বিশেষ ধর্মে বিশ্বাসীদের জন্য গঙ্গাজল বিক্রি বন্ধের দাবীতে স্মারকলিপি দেওয়া হয়। এবং পোস্টারিং ও পথসভাও করা হয়।
গঙ্গোত্রী ও ঋষিকেশের পবিত্র (?) গঙ্গা জল বোতল ভর্তি করে ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে, যার সঙ্গে ডাক-সংক্রান্ত কাজকর্মের কোনও সম্পর্ক নেই, এবং যা হল আসলে বিশ্বাসী হিন্দুদের জন্য তৈরি করা একটি ধর্মীয় পণ্য মাত্র।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, “
সরকারি সংস্থা থেকে বিশেষ ধর্মের অনুসারীদের জন্য ধর্মীয় পণ্য বিক্রি করাটা আমাদের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার নীতির সম্পূর্ণ বিরোধী, এবং তা আমাদের ভারতীয় সংবিধানের ৫১এ(এইচ) ধারা অনুযায়ী বৈজ্ঞানিক মেজাজ ও অনুসন্ধিৎসা গড়ে তোলবার ঘোষিত মৌলিক কর্তব্যেরও পরিপন্থী। এই প্রেক্ষিতে আমাদের দাবি, অবিলম্বে নবদ্বীপ মুখ্য ডাকঘর থেকে গঙ্গোত্রী ও ঋষিকেশের পবিত্র (?) গঙ্গা জল বিক্রি বন্ধ করে সরকারি সংস্থার ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চরিত্রকে রক্ষা করবেন বলে আশারাখি। “
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…