সপ্তাহান্তে জোর বৃষ্টিতে ভাসতে চলেছে শহর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কয়েক দিনের টানা ও ভারী বৃষ্টিতে বেশ বর্ষার আমেজে মজেছিল কলকাতা তথা দক্ষিণবঙ্গ। জুড়িয়ে ছিল গ্রীষ্মের দাবদাহষ কিন্তু বৃষ্টি কমতেই ফের রক্তচক্ষু আবহাওয়া। আর্দ্রতা ও রোদ্দুরে যেন পুড়ে যাচ্ছে শহর। গোটা দক্ষিণবঙ্গেই একই অস্বস্তি। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হলেও গরম কমার লক্ষণ দেখা যাচ্ছে না।তবে এর মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, সপ্তাহান্তে বৃষ্টি আসতে পারে শহরে। শনিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাদ পড়বে না কলকাতাও। বৃষ্টি হলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি– দুইই কমবে।আজ, বৃহস্পতিবার অবশ্য দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শুক্রবার কলকাতায় আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টি খুব বেশি হবে না। তবে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। রবিবারও ওই এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গে নয়, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের লাগোয়া অঞ্চলের আকাশে একটি নিম্নচাপ অবস্থান করছে। একই সঙ্গে ওই অঞ্চলে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। আরও একটি নিম্নচাপ উত্তরপ্রদেশ থেকে দক্ষিণে গিয়ে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী দু’দিনেই আবহাওয়ার বড় বদল ঘটবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে মনে করা হচ্ছে।সেই সঙ্গে মত্‍স্যজীবীদের জন্যে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। দুর্যোগে উত্তাল হতে পারে সমুদ্রও। আগামী কয়েক দিন মত্‍স্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। যাঁরা এখন সমুদ্রে রয়েছেন, তাঁদেরও দ্রুত ফিরে আসার কথা বলা হয়েছে। উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা।আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। বৃষ্টি হয়নি গত ২৪ ঘণ্টায়।

Recent Posts

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

7 hours ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

7 hours ago

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…

9 hours ago

ঈদের দিনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো

আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়

1 day ago