দিলীপ ঘোষের ওপর হতে পারে প্রাণঘাতী হামলা! গোয়েন্দা রিপোর্ট পেয়েই বাসভবন বদল করল স্বরাষ্ট্রমন্ত্রক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সুরক্ষিত নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিদেশি এজেন্সির মাধ্যমে তাঁর ওপর প্রাণঘাতী হামলার ছক কষা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের পরই তড়িঘড়ি বদল করা হল দিলীপ ঘোষের বাসভবন।বুধবার রাত থেকেই দিলীপ ঘোষকে নতুন বাসভবনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর নতূন বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিছুদিন আগেই Y+ ক্যাটাগরি থেকেই Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। কিন্তু তারপরও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে যথেষ্টই চিন্তিত বিজেপি শিবির। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দশেই দিলীপ ঘোষের বাড়ি পরিবর্তন করা হয়েছে।সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে একটি রিপোর্ট পেশ করা হয়। তাতে দেখা যায়, বিদেশি কোনও এজেন্সির মাধ্যমে দিলীপ ঘোষের ওপর হামলার ছক কষা হচ্ছে। তাঁকে শেষ করে দিতেই এই হামলা। রিপোর্ট হাতে পাওয়ার পরই এক মুহূর্ত দেরি করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাতারাতি বদল করা হয় দিলীপ ঘোষের বাসভবন, বাড়ানো হয় তাঁর নিরাপত্তা। সল্টলেকে যে বাড়িতে তিনি থাকতেন, সেখানে থেকে বুধবার রাতেই তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 day ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

5 days ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

5 days ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

5 days ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

5 days ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

6 days ago