সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের সরকারি কলেজ গুলি নিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠল নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের সরকারি কলেজ গুলি নিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠল নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে। গত ৯ ফেব্রুয়ারি কলকাতার আশুতোষ কলেজের আশুতোষ মেমোরিয়াল হলে সমিতির ছত্রিশতম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক অঞ্জন চাকি, অবসরপ্রাপ্ত অধ্যাপক শিবরঞ্জন চ্যাটার্জী, বর্ধমান বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক নিমাইচন্দ্র সাহা, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈকত মিত্র, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. শ্যামসুন্দর কুণ্ডু।

সমিতির সাধারণ সম্পাদক ড. সুশান্ত রায় কর্মকার তাঁর বক্তব্যে সমিতির কাজকর্ম এবং অন্যান্য একাধিক বিষয়ে আলোকপাত করেন। ড. সুশান্ত রায় কর্মকার বলেন,‘সরকারি কলেজের অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে এবছর সিধো-কানহো বিশ্ববিদ্যালয় এবং কোচবিহারের আর্চায বজেন্দ্রনাথ শীল কলেজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।’ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায় সমিতি। পাশাপাশি সমিতির সম্মেলন থেকে দাবি উঠে রাজ্যের সমস্ত সরকারি কলেজগুলি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য। যা রাজ্য সরকারের কাছে সমিতি বিশেষ ভাবে অনুরোধ জানায়।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago