সপ্তমীতেই শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কিছু মদ্যপ যুবকের বাইক, চিন্তায় দর্শনার্থীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পুজোর সময় মদ্যপ যুবকের বাইকে লাগাম নেই।সপ্তমীতেই শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কিছু মদ্যপ যুবকের বাইক। চিন্তায় পুজো দেখতে বের হওয়া দর্শনার্থীরা। একদিকে মদ্যপ অবস্থায় গাড়ির প্রচন্ড গতিবেগ, সেই সঙ্গে বিকট হর্নের আওয়াজ। এভাবেই ঝাড়গ্রাম শহরে বাইক রাজ চালাচ্ছে মদ্যপ কিছু রোমিও যুবকরা। এই ঘটনায় চিন্তায় শহরবাসী থেকে গ্রাম-গঞ্জ থেকে পুজো দেখতে আসা দর্শনার্থীরা। শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ শহরের সুভাষ পার্কের মোড় থেকে পাঁচমাথা মোড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। ওই সময় দুটি বাইকে চেপে থাকা তিনজন যুবক প্রচন্ড গতিবেগে গাড়ি চালিয়ে ও বিকট হর্ন বাজিয়ে যাচ্ছিল। হেঁটে যাওয়া ওই ব্যক্তিকে ধাক্কা মারার উপক্রম হয়ে উঠে। ওই ব্যক্তি বাইক চালকদের সাবধানে গাড়ি চালানোর কথা বললে তেড়ে এসে মারধরের হুমকি দেয় বলে অভিযোগ। এ ধরনের বাইক চালকদের দৌরাত্ম্য অনেক সময় পথ দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষজন। পুজোর বাকি দিনগুলি কি হবে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষজন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago