
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ: ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের শারদোৎসব-২০১৯ সেরা পুজোর পুরস্কার প্রদান করা হল মহা সপ্তমীর রাতে। ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সহযোগিতায় ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের সেরা ৬ টি পুজোর মণ্ডপে গিয়ে উদ্যোক্তাদের হাতে পুরস্কারের ট্রফি, শংসাপত্র ও ব্যানার তুলে দেওয়া হল।
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের বিচারে জেলা শহরে সেরা পুজোর মণ্ডপ ও সেরা থিম হয়েছে পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন, ঝাড়গ্রাম পূর্বাশা ও সঙ্ঘমিত্র ব্যায়াম সমিতি। সেরা প্রতিমার পুরস্কার পেল অফিসার্স ক্লাব, শারদোৎসব ও প্রান্তিক। তুল্যমূল্য বিচারে মণ্ডপ ও থিমের নান্দনিক বিষয়ের পাশাপাশি, সচেতনতার বার্তার গুরুত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাধারণ দর্শকদের মতামতকে আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। ঝাড়গ্রাম জেলার একমাত্র নিরপেক্ষ সর্বাধিক প্রচারিত নিউজ পোর্টাল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ মানুষের অধিকারের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা। উৎসব মানুষের মনে চেতনার আলো ছড়িয়ে দিক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…