Breaking
30 Apr 2026, Thu

সংস্কার হল শবরদের বাড়ি, খুশির হাওয়া আমলাশোলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সরকারি উদ্যোগে দীর্ঘদিন আগে বাড়ি গুলি তৈরি করা হয়েছিল। তার মধ্যে বেশ কিছু বাড়ি সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছিল। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আদিবাসী উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় বাড়ি গুলি সংস্কার করা হয়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘আমলাশোলে এখনও পর্যন্ত সাতটি বাড়ি সংস্কার করা হয়েছে। বাড়ি গুলির কিছু সারাই করে ফের নতুন করে রঙ করে দেওয়া হয়েছে।’ আর তাতেই খুশি শবর সম্প্রদায়ের মানুষজন।

Developed by