
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মঙ্গলবার ঝাড়গ্রামের কন্যাডুবা এলাকায় ১থেকে ১২ বছরের মধ্যে বয়সের লোধা-শবর ছেলে মেয়েদের হাতে নতুন পোশাক তুলে দেয় নিরসার্থক ফাউন্ডেশন। এদিন মোট ৩০ জন ছেলে মেয়েদের নতুন পোশাক তুলে দেয় তাঁরা। দুর্গাপূজোর মুখে নতুন পোশাক উপহার পেয়ে খুবই খুশি ওই এলাকার কচিকাঁচারা। এর আগেও নিরসার্থক ফাউন্ডেশন জোরাখালী, সুয়াবাসা, বাঁধগোড়ার তিতুলগেড়িয়া প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মিলে মোট ২০০জন বাচ্চার হাতে নতুন পোশাক তুলে দিয়েছে, এছাড়াও প্রায় ১৫ জন মত বয়স্ক মহিলাকে নতুন শাড়ি তুলে দেন। ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাগরিকা দাস বলেন, কিছু সহৃদ মানুষের সাহায্যে এবং আমাদের সমস্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই কচিকাঁচাদের মুখে হাসি ফুটাতে পেরেছি। আগামী দিনেও আমার সমাজের বুকে নানা সেবা মূলক কাজ করতে চাই।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…