চিলকিগড়ে টাকা তুলতে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ম্যানেজারের মারধর ও হুমকি খেলেন স্ব-সহায়ক দলের কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চিলকিগড়ে টাকা তুলতে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ম্যানেজারের মারধর ও হুমকি খেলেন স্ব-সহায়ক দলের কর্মীরা। চিলকিগড়ের ‘সোনামুখি মা শীতলা স্ব-সহায়ক দলে’র মহিলার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লোনের টাকা তুলতে গিয়েছিলেন দুপুর ১২টা নাগাদ। এদিন ২ লক্ষ ৫২ হাজার টাকা তোলার জন্য ব্যাঙ্কের চেকে সই করে কাগজ জমা দেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁদের বসতে বলেন। কিন্তু সে বসা কি আর যে সে বসা! বিকেল সাড়ে পাঁচটা গড়িয়ে গেলেও টাকা দেয় না। সন্ধ্যা হওয়ার উপক্রম হলে ফের ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলতে যায়। তখনই দলের এক সদস্যার ছেলেকে জামার কলার ধরে দেওয়ালে গলা টিপে রাখার অভিযোগ করছেন স্ব-সহায়ক দলের সম্পাদিকা ছায়ারানী মাহাতো। ছায়ারানী বলেন,‘টাকা না দিয়ে সদস্যার ছেলেকে মারধর করে গলা টিপে রাখে ব্যাঙ্ক ম্যানেজার। এমনকি আমাদেরকেও ব্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। তারপর পুলিশে খবর দেওয়া হলে তার কিছুক্ষণ আগে আমাদের টাকা মিটিয়ে দেয় এবং তালা খুলে দেয়।’ কিন্তু ব্যাঙ্কের হক টাকা তোলার জন্য মার খেতে হবে কেন প্রশ্নটা তুলছেন স্ব-সহায়ক দলের মহিলারা!

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

6 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago