জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের শুয়োর ধরার অভিযান শুরু করল জলপাইগুড়ি পুরসভা। শুক্রবার শহরের বাবুপাড়া এলাকা থেকে এই অভিযান পুনরায় শুরু করা হয়। অভিযানে এদিনও নেতৃত্ব দেন পুর প্রশাসক সৈকত চট্টোপাধ্যায়। ২০১৭ সাল থেকে প্রথম শুয়োর ধরার অভিযান শুরু করেছিল পুরসভা, মাঝে করোনা জনিত ও লকডাউনের কারণে বাধ্য হয়ে এই অভিযান বন্ধ রাখা হয়েছিল বলে জানান সৈকত বাবু। তখন নবম দফার অভিযানে প্রায় ৪৫০ টি শুয়োর ধরা হয়েছিল। এদিন দশম দফায় জলপাইগুড়ি শহরের বাবুপাড়া থেকে শুয়োর ধরার অভিযান শুরু করা হল। এ পর্যন্ত দুটি শুয়োর ধরা হয়েছে বলে জানান তিনি। যারা শুয়োরের ব্যবসা করছে তারা অনেকেই প্রভাবশালী। শুয়োরের অভিযান বিষয়ে তাদের কানে পৌঁছানোর আগেই আচমকাই এভাবে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখবে পুরসভা। বাধা দেওয়ার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুর প্রশাসন বলে জানান সৈকত বাবু।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…