অসম-বাংলা সীমান্তে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং1

জেএনএফ ওয়েব ডেস্ক :-:আসাম-বাংলা সীমান্তের গোঁসাইগাঁও-এ অসম রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। শুক্রবার সকাল দশটা নাগাদ, সিকিম থেকে সড়কপথে, আসাম- বাংলা সীমান্তের পাকৃগুরি শ্রীরামপুর, হয়ে অসমের গোঁসাইগাঁও জেলায় পৌঁছায় সিকিম এর মুখ্যমন্ত্রী।
এদিন, সকাল থেকেই নিরাপত্তা-ব্যবস্থা সুনিশ্চিত করতে, আসাম- বাংলা ৩১ নং জাতীয় সড়কে ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেঙ্গল পুলিশ এর প্রশাসনিক আধিকারিকদের। সিকিমের মুখ্যমন্ত্রী কে সম্মান ও সম্বর্ধনা জানায় “অসম” প্রশাসন।
মূলত, জানা যায় গত কয়েকদিন আগেই “আসাম রাজ্য থেকে সিকিম- বাংলা সীমান্তে, সিকিমে চোরাই পথে প্রবেশ করতে গিয়ে, পাচারকারী সহ ৪২ জন শিশু আটক করে “সিকিম” পুলিশ প্রশাসন। “সিকিম” পুলিশের দেওয়া সেই শিশু পাচারকারীর সূত্র ধরে “অসম” এর চিরাং থেকে আরো দুজন মূল পাচারকারীর পান্ডাকে গ্রেপ্তার করে “অসম” পুলিশ।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসম পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, অসম পুলিশকে পাচারকারীর তথ্য দেওয়ার পাশাপাশি ৪২ জন শিশুকে তারা সুরক্ষিত অবস্থায় “আসাম” প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য।
এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী আরও জানান, তাদের সরকার গঠনের পরেই, “সিকিম বিধানসভায়” তাড়া একটি বিল পাস করেছেন যার দরুন, তাদের রাজ্যে কারো বাড়িতে ,অথবা ফ্যাক্টরিতে কাজের জন্য কোন কর্মচারী নিয়োগ করতে হলে তার নাম এবং ঠিকানা সহ তার নিকটবর্তী থানায় রেজিস্টার করাতে হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago