Breaking
24 Mar 2026, Tue

শিলিগুড়ি মহকুমার সয়দাবাদ চা বাগান থেকে উদ্ধার একটি ময়ূর ও পেঁচা

জেএনএফ ওয়েব ডেস্ক:-শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের সয়দাবাদ চা বাগান থেকে উদ্ধার একটি ময়ূর ও একটি পেঁচা। জানা গিয়েছে যে এদিন সকালে সয়দাবাদ চা বাগানে ৪২ নম্বর সেকশনে চা শ্রমিকরা কাজ করছিল। তখনই চা শ্রমিক ময়ূর ও পেঁচাটিকে দেখতে পান। এরপর উদ্ধার করে বাগান কর্তৃপক্ষকে খবরদেন। এবং বাগান কতৃপক্ষ তরীঘরী খবর দেন পুলিশকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোষপুকুর বনবিভাগে খবর দিলে। বনকর্মীরা এসে ময়ূর ও পেঁচা টিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘোষপুকুর বনবিভাগ সূত্রে জানা গিয়েছে যে ময়ূরটি সামান্য আহত রয়েছে।

Developed by