শিলিগুড়ি মহকুমার ডাঙ্গাপাড়ায় ৩১ নং জাতীয় সড়কের উপর থেকে বহুমূল্যের বার্মা টিক উদ্ধার করল বিধাননগর থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ বিধাননগর থানার পুলিশ। শনিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ডাঙ্গাপাড়ায় ৩১ নং জাতীয় সড়কের উপর অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি ১৪ চাকা ট্রাক আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বার্মা টিক। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরপর ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ট্রাক থেকে প্রায় ৮০ লক্ষ টাকার বার্মা টিক(সেগুন) উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া টিকগুলো ইসলামপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago