“বার্ড ফটোগ্রাফার অফ দা ইয়ার ২০২১” এর শিরোপা এবার জলপাইগুড়ি শহরে

জেএনএফ ওয়েব ডেস্ক :-বিশ্বের অন্যতম সেরা এবং সম্মানজনক ফটোগ্রাফি প্রতিযোগিতা “বার্ড ফটোগ্রাফার অফ দা ইয়ার ২০২১” এর শিরোপা এবার জলপাইগুড়ি শহরে। পেশায় বিমাকর্মী, নেশায় পাখি ও বন্যপ্রাণী চিত্রগ্রাহক জলপাইগুড়ির ডি বি সি রোডের বাসিন্দা মৌসম রায় বিশ্বব্যাপী এই প্রতিযোগিতার অন্যতম বিভাগ “বার্ড  বিহেভিওর” বা পাখির চারিত্রিক বৈশিষ্ট্য  বিষয়ে ক্যাটাগরি উইনার হিসেবে গোল্ড এওয়ার্ড লাভ করেছেন। পৃথিবীর ৭৩টি দেশ থেকে ২২০০০ ছবির মধ্যে মৌসমের ছবিটি নির্বাচিত হয়েছে। গতকাল গভীর রাতে ব্রিস্টল শহরে  প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। সেখানে মৌসমের তোলা মৌটুসী পাখির “ফ্লোরাল বাথটাব” শীর্ষক ছবিটি এই শিরোপা পেয়েছে। ইতিপূর্বে ভারতবর্ষের কোনো চিত্রগ্রাহক এই পুরস্কার লাভ করেন নি। এক দশক যাবৎ বন্যপ্রাণী ও পাখির ছবি তোলার নেশায় মগ্ন মৌসম এর আগে স্যানচুয়ারী এশিয়া, ইন্ডিয়া ফটোগ্রাফি এওয়ার্ড, গজ যাত্রা, এক্সপোজার ইত্যাদি প্রতিযোগিতায় পুরস্কার লাভ করলেও এত বড় প্রতিযোগিতায় গোল্ড এওয়ার্ড পাবার সাফল্য এবারই প্রথম।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago