Breaking
21 Jun 2026, Sun

শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর মোড় থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :- শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর মোড় থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত মহিলার নাম মজিনা খাতুন(৪৬)। সে ওই এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে যে পরিবারের সকলের সাথে খাওয়া দাওয়া করে। এবং নিজের ঘরে ঘুমাতে যায়। এরপর এদিন সকালে যখন ওই মহিলার ছেলে ডাকতে যায় তখন ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই দেখে তরীঘরী পরিবারের লোকজন খবর দেন ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘ দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

Developed by