Breaking
28 Mar 2026, Sat

শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ

রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায়। এরপর সেখানে এক যুবককে আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম সৈয়দ মুস্তাফা আহমদ। সে বীরভূমের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ১১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Developed by