
ঝাড়গ্রাম : সাইকেল নিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে যাচ্ছিলেন যুবক । সাইকেলের ঝুড়িতে রাখা ছিল জাতিগত শংসাপত্র ও আধার কার্ড । হঠাৎ ঝড়ো হাওয়ায় সাইকেলের ঝুড়ি থেকে জাতিগত শংসাপত্র ও আধার কার্ড উড়ে যায় । হাওয়ার দাপট বেশি থাকায় ডকুমেন্টসগুলি রাইস মিলে পচা পুকুরের জলে পড়ে যায় । সময় নষ্ট না করে ডকুমেন্টসগুলোকে উদ্ধার করার জন্য জামাপ্যান্ট খুলে গামছা পড়ে রাইস মিলের পচা পুকুরে নেমে ডকুমেন্টগুলিকে উদ্ধার করে ওই যুবক । যুবককে দেখার জন্য ভিড় জমায় বহু মানুষ । ঘটনাটি রবিবার বিকেলে বেলপাহাড়ি ব্লকের শিলদা এলাকার ঘটনা । জানা গিয়েছে, ডাকাইশোল গ্রামের এক যুবক লেডিস সাইকেলে ঝুড়িতে তার ডকুমেন্টস গুলি নিয়ে বেলপাহাড়ি যাচ্ছিল অনলাইনে ফর্ম ফিলাপ করার জন্য। সেই সময় শিলদা রাইসমিল এর কাছে হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করে । জোড়া হাওয়ার জেরে তার ডকুমেন্টগুলি উড়ে পড়ে রাইস মিলের পচা পুকুরের কালো পাঁকে ভর্তি কালো জলে । ডকুমেন্টগুলি নিজে উদ্ধার করতে পেরে খুবই খুশি পঞ্চানন মুর্মু নামের ওই যুবক । সেদিন পঞ্চানন বলেন,”সাইকেলের ঝুড়িতে আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র নিয়ে বেলপাহাড়ি যাচ্ছিলাম। শিলদা রাইস মিলের কাছে হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করে আর আমার ডকুমেন্টগুলি উড়ে পড়ে যাই রাইস মিলের পচা পুকুরে । পুকুরে নেমে ডকুমেন্টগুলিকে উদ্ধার করলাম” ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…