অভিষেকের কনভয়ের হামলার ঘটনায় গ্রেফতার কুড়মি নেতারা

ঝাড়গ্রাম: নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ গ্রেফতার করলো ৪ জনকে । কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো সহ মোট ১৫ জনের নামে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতদের শনিবার তোলা হলো ঝাড়গ্রাম আদালতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত চার জনের মধ্যেই তিন জনের বাড়ি শালবনী এলাকায় । ধৃতরা হলেন অনিত মাহাত (৪২) , পেশায় গাড়ির চালক । মনমোহিত মাহাত (৩৯) পেশায় গাড়ির চালক , অজিত মাহাত (৪২) পেশায় চা বিক্রেতা । এছড়াও গ্রেফতার করা হয়ছে আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাত (৫০) কে। অনুপের বাড়ি মানিকপাড়া এলাকায় । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে , ধৃতদের বিরুদ্ধে ১৪৭,১৪৮,১৪৯ ,১৮৬ ,৩৫৩ ,৩৩২ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাতেই এই চার জনকে গ্রেফতার করছে পুলিশ । অভিযুক্ত পক্ষের আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন,”ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে এফআইআর করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ । ৪ জনকে গ্রেফতার করে । এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে তদন্তের সাপেক্ষে ৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। আদালতের কাছে আমি জামিনের আবেদন জানালে আদালত জামিল খারিজ করে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন” ।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বেলপাহাড়িতে রোড শো করেন তিনি । সেখান থেকে জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন তিনি । পড়িহাটি থেকে বিনপুর ১ ব্লকের দহিজুড়ি তে পৌঁছায় অভিষেক । সেখানে রোড শো করেন তিনি । তারপর ঝাড়গ্রাম শহরের পৌঁছায় অভিষেক । ঝাড়গ্রামেও রোড শো করেন তিনি। ঝাড়গ্রাম শহরে রোড শো শেষ করে ৫ নাম্বার রাজ্য সড়ক ধরে লোধাশুলী হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসার সময় শালবনি এলাকার গড়শালবনি এলাকায় অভিষেক এর কনভয় দেখার সাথে সাথে বিক্ষোভ দেখতে শুরু করে কুড়মিরা । অভিযোগ, অভিষেকের গাড়ি পার হওয়ার সাথে সাথে অভিষেকের কনভয় এর সাথে থাকা গাড়িতে পাথর ছুঁড়তে শুরু করে কুড়মিরা, বাঁশের লাঠি দিয়েও গাড়িতে ও বাইক আরোহীদের মারধর করে বলে অভিযোগ । কুড়মিদের পাথর ছুঁড়তে কারনে ভেঙে যায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি , ঘটনায় আহত হয় মন্ত্রীর গাড়ির চালক। পাথর মারা হয় সংবাদমাধ্যমের গাড়িতেও । ঘটনায় আহত হয়েছেন বেশকয়েক জন তৃণমূল কর্মী এবং পথ চলতি সাধারণ মানুষ জন । শুক্রবার রাতে ঘটনার পরেই অভিষেক এবং মমতার কথোপকথন হয়। ঘটনার ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । ঘটনার রিপোর্টও তলব করে নবান্ন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago