শালবনিতে বিজেপিকে টেক্কা দিয়ে প্রচারে এগিয়ে তৃণমূল


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন।২ রা মার্চ থেকে ৯ ই মার্চ পর্যন্ত প্রথম পর্বের ৩০টি আসনে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে। প্রথম পর্বে ৩০টি আসনে ভোট হবে ২৭ মার্চ। কিন্তু কোন রাজনৈতিক দল এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি। তা বলে কি নির্বাচনী প্রচার পিছিয়ে থাকবে? পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা এলাকা জুড়ে বিভিন্ন ছড়ার মাধ্যমে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখনের কাজ জোরকদমে শুরু হয়েছে। বিভিন্ন ছড়ার মাধ্যমে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মীরা। কোথাও লেখা রয়েছে ‘বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী, ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রী তে হবে,বন্ধু এবার খেলা হবে’। আবার কোথাও লেখা রয়েছে,‘বাইরে থেকে বর্গী আসে, নিয়ম করে প্রতিমাসে, তুমিও রবে আমিও রবো, বন্ধু এবার খেলা হবে।’ এরূপ একাধিক ছড়ার মাধ্যমে বিজেপিকে টেক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন। প্রচারের প্রথম রাউন্ডে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কর্মীদের আশা এবার যিনি দলের প্রার্থী হবেন ২০১৬ সাল এর থেকে তিনি বেশি ভোটে নির্বাচিত হবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গরিব মানুষের সরকার। তাই জনতার দরকার মমতার সরকার। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে যেমন নির্বাচনী প্রচারের কাজ শুরু করে দিয়েছে তেমনি জোর কদমে দেওয়াল লিখনের কাজ শুরু করেছে। শালবনির যে দিকে তাকানো যায় সে দিকেই শুধু তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে জোড়া ফুলের ছবি আঁকা রয়েছে। কিন্তু মাঝে মধ্যে দু এক জায়গায় পদ্ম ফুলের ছবিও দেখা যাচ্ছে। যার ফলে দেওয়াল লিখনের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিজেপি, এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago