
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী ২৭ শে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে নির্বাচন হবে। তার প্রাক্কালে প্রতিদিন শিবসেনা দলে মানুষ যোগদান করছেন বলে দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসূদন সিংহ জানান। সোমবার ঝাড়্গ্রাম জেলা কার্যালয়ে এসে বেলপাহাড়ি এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী শিবসেনা দলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসূদন সিংহ। উল্লেখযোগ্য ভাবে যোগদান করেন বিশিষ্ট লেখক জয়দেব দাস, তাঁর হাতেও তিনি পতকা তুলে দেন। সেই সঙ্গে মধুসূদন সিংহ বলেন,’আগামী কয়েক দিনের মধ্যে আরো বহু মানুষ শিবসেনা দলে যোগদান করবেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। যারা শিবসেনা দলে যোগদান করেছেন তাদের সকলকে তিনি স্বাগত জানিয়েছেন। বিধানসভা নির্বাচনে দলের যিনি প্রার্থী হবেন তাকে জয়ী করার জন্য কাজ করারও নির্দেশ দিয়েছেন।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…