
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কালীপুজো ও দীপাবলীর দিনে বাজি ফাটানোর বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে এবার খোদ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এফআইআর করবেন থানায়৷ পরিবেশ ভবনে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ চেয়ারম্যান৷ শুধু এফআইআর করাই নয়, নজরদারি চালানোর মতো একাধিক পদক্ষেপের কথা গ্রহণ করা হয়েছে৷ পর্ষদের তরফ এফআইআরের সিদ্ধান্ত কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷
পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়িত করার চেষ্টা করছি৷ সন্ধ্যা আটটা থেকে দশটা পর্যন্ত ৯০ ডেসিবেলের নিচে শব্দ বাজি ফাটানো যাবে৷ দিনের আর কোন সময় ফাতাফাট যাবে না৷ প্রতিবছরের মতো কন্ট্রোল রুম খোলা থাকছে৷ নজরদারি চালানো হবে৷ আবাসনে কেউ আইন ভাঙলে আবাসন কমিটির সভাপতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে৷ জরিমানা করা হবে৷ আমাদের পরিবেশ অ্যাপ ব্যবহার করে যেকোনও নাগরিক অভিযোগ জানাতে পারেন৷ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে৷ হেল্পলাইন নম্বর হল,২৩২৫৮২১২, ২৩২৫৩৯১৯ ও টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫৩৩৯০৷
গতবছর বাজি ফাটানোর নিরিখে শহরে বেশ কিছু জায়গার তালিকা করা হয়েছে৷ যেখানে ব্যাপক বাজি ফাটানো হয়, সেখানে নজরদারি জোরদার হচ্ছে৷ আটটি দল শহরের বিভিন্ন জায়গায় ঘুড়বে৷ জানা গিয়েছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ১৮৮ ধারা ও পরিবেশ আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী এফআইআর করতে পারবেন স্থানীয় থানায়৷ এরপর পরিস্থিতি বুঝে জরিমানা করা হবে৷ তবে পর্ষদ চেয়ারম্যানের এই সিদ্ধান্তের জেরে দূষণ ঢাকাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন৷ তাহলে কি পুলিশ তার কাজ সঠিকভাবে বিগত বছরগুলিতে করেনি? তাহলে কি বাধ্য হয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিল কেন?যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলতে চাননি তিনি৷ বলেছেন, আমরা আইন অনুযায়ী এফআইআর করতে পারি৷ পুলিশের সঙ্গে এই অভিযানে আমারাও যাব৷ অভিযোগ প্রমাণে ৫ বছর পর্যন্ত জেল ও এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা হতে পারে৷
সৌজন্যে :- আজ বিকেল
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…