কালীপুজোয় নেই বৃষ্টির সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ২৪ ঘণ্টার মধ্যেই উন্নতি হবে আবহাওয়ার। নাগাড়ে বৃষ্টির থেকে মিলবে রেহাই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে পরিষ্কার হবে আকাশ। রবিবার কালীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই পূর্বাভাস হাওয়া অফিসের।

বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার কিছুটা বেড়েছিল বৃষ্টির পরিমাণ। প্রায় সারাদিনই নাগাড়ে ঝিরঝির করে বৃষ্টি চলছে গতকাল। শুক্রবার সকালের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও বেলার দিকে বৃষ্টি কিছুটা কমে। তবে এখনও মেঘলা রয়েছে আকাশ। আবহবিদদের মতে আজও আরও দু-একপশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের জেলাতেই। বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব বেশি পড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ছাড় পাবে না উপকূলের জেলাগুলিও।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত। এই দুইয়ের জেরেই গত ৪৮ ঘণ্টায় প্রায় টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এখনও রয়েছে দক্ষিণবঙ্গে। ফলে, শুক্রবারও দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে কালীপুজোয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। নেই বৃষ্টির সতর্কতাও।

সৌজন্যে :- দ্য ওয়াল ব্যুরো

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago