লড়াই সবে শুরু, নারদাকাণ্ডে মির্জার গ্রেফতারির পর প্রথম প্রতিক্রিয়া ম্যাথুর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- নারদকাণ্ডে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই। নারদ স্টিং অপারেশনে দুর্নীতির তদন্তে এই প্রথম কাউকে গ্রেফতার করা হল। নারদ টেপ ফাঁসের ৩ বছর পর সিবিআই-এর পদক্ষেপকে স্বাগত জানালেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে স্যামুয়েলের মন্তব্য, এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। লড়াই সবে শুরু হয়েছে।

২০১৬ সালে বিধানসভা ভোটের আগে প্রকাশিত হয়েছিল নারদ স্টিংকাণ্ডের ভিডিয়ো। শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীকে গোপন ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল। ওই ভিডিয়োয় বর্ধমানের তত্কালীন পুলিস সুপার এসএমএইচ মির্জাকে ৫ লক্ষ দিয়েছিলেন নারদকর্তা। তখন ম্যাথু স্যামুয়েলের সঙ্গে বিজেপির যোগ থাকার অভিযোগ করেছিল রাজ্যে শাসক দল। নারদ স্টিংকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দেওয়া হয়েছিল। সে কথা স্মরণ করিয়ে এদিন স্যামুয়েল বলেন,”আজ খুশির দিন। ২০১৬ সালে মার্চে স্টিংয়ের টেপ প্রকাশ করেছিলাম। তখন বলা হয়েছিল, রাজনৈতিক ষড়যন্ত্র, কেউ ওঁর পিছনে আছে। বাংলার পুলিসই পিছনে পড়ে গিয়েছিল। এটা কঠোর পরিশ্রমের ফল। রাজনৈতিক প্রতিহিংসা হলে আজ এই দিনটা আসত না। আইপিএস অফিসারকে গ্রেফতার করেছে সিবিআই। বাংলার বড় বড় রাজনীতিকদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন উনি।”

সামনে কঠিন লড়াই রয়েছে বলেও মনে করেন নারদকর্তা। তাঁর কথায়,”এটা সবে শুরু হয়েছে। লড়াই চলতে থাকবে।”

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago