
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- হাতে গোনা আর ক’টা দিন। তার পরেই শুরু সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। সাবেকি থেকে থিমের সাজ— সবেতে সেজে উঠেছে জেলার পুজো মণ্ডপগুলি। এবারও ঝাড়গ্রাম শহরের পুজোয় থিমের জোয়ার। কোথাও হাজার হাতের দুর্গা, আবার কোথাও দশ মহাবিদ্যা। কোথাও থিম জলই জীবন, কোথাও অগ্নিশিখা। সেই সঙ্গে প্রায় প্রতিটি পুজো কমিটিই দেবে সমাজ সচেতনতার বার্তা।
ঝাড়গ্রাম পূর্বাশার পুজোর এবার ৩৭তম বর্ষ। পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা। পুজোর থিম ‘অগ্নিশিখা’। এই পুজোতেই দেখা যাবে এক হাজার হাতের দুর্গা। ১২০ ফুটের প্যান্ডেলের বাইরে দেখা মিলবে ওই দুর্গার। ফাইবার দিয়ে হাজার হাতের দুর্গা তৈরি করা হচ্ছে। মণ্ডপের দু’ধারে অগ্নিশিখা আলোকসজ্জার মাধ্যমে ফুটে উঠে। মণ্ডপের ভিতরে সুতা দিয়ে নকশা কাজ দেখতে পাওয়া যাবে। মূল প্রতিমা হবে সাবেকি।
প্লাস্টিক বর্জনের জন্য সচেতনতা বার্তা দেওয়া হবে পুজোয়। পঞ্চমী, দশমী ও একাদশীতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো কমিটির সম্পাদক সোমনাথ পাণ্ডে বলেন, প্রতি বছরই আমাদের পুজোয় চমক থাকে। এবারের চমক হল এক হাজার হাতের দুর্গা। সঙ্গে পুজো থেকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…