লকডাউনে রাস্তার পাশে শুয়ে থাকা মহিলাকে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করলেন সুদীপ্ত নায়েক ও তাঁর বন্ধুরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনে রাস্তার পাশে এক অপরিচিত মহিলাকে শুয়ে থাকতে দেখেন প্রাথমিক শিক্ষক সুদীপ্ত নায়েক। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের সেটেলমেন্ট মোড়ের পাশে সবুজ ঘাসের উপর শুয়ে থাকতে দেখেন সুদীপ্ত। পরনে শুধুমাত্র একটি লাল শাড়ি এবং কুঁকড়ে শুয়ে পড়ে আছে। দৃশ্য দেখে মনে নাড়া দেয় তাঁর। সুদীপ্ত বলেন,‘হাত দিয়ে নাড়িয়ে দেখলাম জীবিত। খুব দুর্বল। একটু জল, আর সামান্য কিছু শুকনো খাবার দিলাম। আবোল তাবোল বিড়বিড় করতে করতে খুব ধীরে ধীরে খাচ্ছেন। জিজ্ঞেস করলাম ভাত খাবে? বলল চলবে না। নাম-ঠিকানাও বলতে পারছেন না।’ এহেন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন শিক্ষক সুদীপ্ত নায়েক। যদিও ফেসবুক পেজে অনেকেই সুদীপ্তকে ‘জ্ঞান’ দেয়। কিন্তু পাশে এসে তাঁরা কেউ দাঁড়ায়নি। সুদীপ্তর এহেন পোস্ট দেখে এগিয়ে আসেন স্থানীয় যুবক ও তাঁর বন্ধুরা। ঝাড়গ্রাম থানায় বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে আসেন পুলিশ। একটি ট্রলিতে করে সন্দীপ করণ, অনুপম ঘোষ, সৌমেন মণ্ডল, সোমনাথ দাসদের সহায়তায় সুদীপ্ত নায়েক ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন ওই মহিলাকে।

Recent Posts

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

3 hours ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

3 hours ago

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…

4 days ago

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

5 days ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

5 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

5 days ago