জেএনএফ ওয়েব ডেস্ক : লকডাউনে কর্মহীন হয়ে পড়ে বাড়ি ভাড়া দিতে না পেরে তাঁত শ্রমিকের বর্তমান ঠিকানা এখন ঝোপের মধ্যেকার এক গাছ তলায়। আর এভাবেই মাস তিনেক ধরে অভাব অনটনে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে প্লাস্টিকের তাবু ঘেরা অস্থায়ী ছাউনির নিচে দিন কাটছে। হাড় হিম করা ছবি নদীয়ার নবদ্বীপের স্টেশন সংলগ্ন এলাকার। বর্ধমান জেলার ধাত্রী গ্রামের তাঁত শ্রমিক তারক বসাক। লকডাউনের পর থেকেই ঠিকমতো মজুরি পাচ্ছিলেন না তাঁত শ্রমিক তারক বসাক। ভাড়া না দিতে পারায় বাড়িওয়ালা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অবশেষে দ্বিতীয় শ্রেণীতে পড়া কন্যা সন্তান এবং আড়াই মাসের পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন লাগোয়া গাছের নিচে তাঁবু খাটিয়ে ঘর বেধেছে তারক। আগামী দিনে কি হবে তা অজানা। তবুও বাঁচার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে বন জঙ্গল ঘেরা খোলা মাঠের পাশে এক চিলতে জায়গায় নতুন জীবন শুরু করেছে চারজনের পরিবারটি। যেখানে সাপ ব্যাংক এবং শেয়ালের অবাধ আনাগোনা সেখানেই বাঁচার তাগিদে দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন যুদ্ধ শুরু করেছে তারক ও তার স্ত্রী প্রিয়া বসাক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…