রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে

জেএনএফ ওয়েব ডেস্ক :– রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার সকালের ঘটনা। জানা গিয়েছে সদর ব্লকের রায়পুর চা বাগানে বছর ১৮”র সমীর মুন্ডা প্রচন্ড জ্বর নিয়ে ভর্তি হন এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে জানা যায়, সে করোনা পজেটিভ। হাসপাতাল কর্তৃপক্ষ 102 এর অ্যাম্বুলেন্সে কোভিড হাসপাতালে পাঠানোর চেষ্টা করলেও তা বিফল যায় বলে খবর। কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। ফলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনসহ রায়পুর চা বাগানে এলাকার বাসিন্দারা। ওয়ার্ড মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তরতাজা কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। এ বিষয়ে পাতকাটা অঞ্চলের প্রধান, প্রধান হেমব্রম বলেন, হাসপাতালের অসহযোগিতার ফলেই আজ সমীরের মৃত্যু হল। এর জন্য দায়ী হাসপাতাল সুপার ও ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় বলে অভিযোগ তার। রোগীকে কোভিড হাসপাতালে নেওয়ার জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেনি হাসপাতাল কতৃপক্ষ বলে অভিযোগ। ঘটনাস্থলে সুপার না আসা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তিনি। হাসপাতালে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি বলে জানা গিয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago