জেএনএফ ওয়েব ডেস্ক :- দীর্ঘদিন থেকে চলা স্কুল গুলোকে বাদ দিয়ে নতুন করে খোলা রাজবংশী ভাষার প্রাথমিক স্কুল গুলোকে সরকারি ভাবে নথিভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ। আজ ওই সংগঠনের সাথে যুক্তদের নিয়ে মিছিল করে কোচবিহার জেলা শাসকের দফতরে আসেন নেতৃত্বরা। পরে জেলা শাসককে স্মারকলিপি দিয়ে ওই সংগঠনের পক্ষে অভিযোগ করে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজবংশী প্রাথমিক স্কুলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু রাজবংশী ভাষা একাডেমী ওই ভাষায় দীর্ঘ সময় ধরে চলা প্রাথমিক স্কুল গুলোকে সরকারি ভাবে নথিভুক্ত না করে কিছু ভুয়ো স্কুলের নাম নথিভুক্ত করছে। এটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের আগেই রাজবংশী ভাষার স্কুল গুলোকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে সম্প্রতি রাজবংশী ভাষা সহ বেশ কিছু ভাষার স্কুল খুব দ্রুত চালু করা হবে বলে জানান। এরপরেই রাজবংশী ভাষা একাডেমী স্কুল গুলোর নাম নথিভুক্ত করার জন্য তৎপর হয়। কিন্তু বহু স্কুলের নাম ওই তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনায় ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। এদিন সেই কারণেই পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ স্মারকলিপি প্রদান বলে মনে করা হচ্ছে। তবে এনিয়ে ভাষা একাডেমীর দায়িত্ব থাকা কারুর ব্যক্তব্য পাওয়া যায় নি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…